× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

ডেস্ক

কোটা আন্দোলনে সাংবাদিক হত্যায় জড়িতদের বিচারের দাবীতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
সাংবাদিক হত্যায় জড়িতদের বিচারের দাবী

কোটা আন্দোলন ঘিরে সহিংস ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় চার সাংবাদিক হত্যা এবং আড়াইশো সাংবাদিক আহতের ঘটনায় জড়িতদের বিচারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ও সবপক্ষকেই সাংবাদিকদের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানিয়েছে সাংবাদিকরা।

আজ ২ আগস্ট(শুক্রবার) রাজধানীর কারওয়ান বাজারে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি করেন তারা। এ সময় সাংবাদিকদের হত্যা, আক্রমণ ও হয়রানির প্রতিবাদ জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক কারও প্রতিপক্ষ নয়। আন্দোলনে শিক্ষার্থীসহ সব পেশার মানুষের নিহত হওয়া দুঃখজনক ঘটনা হলেও আহত নিহত সাংবাদিকদের পাশে কেউ নেই।

ব্যক্তিগত নানা মত পথ থাকলেও বিভিন্ন দলের পক্ষে কাজ করা ব্যক্তি বা টকশোর বক্তাদের দায় পেশাদার সাংবাদিকরা নেবেন না বলেও জানান বক্তারা।

নিহতরা হলেন ঢাকায় ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী (৩১), ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট তাহির জামান প্রিয়, গাজীপুরে দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার মো. শাকিল হোসেন এবং সিলেটে দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি এটিএম তুরাব।

গত ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় সহিংসতার সময় গুলিবিদ্ধ হন হাসান মেহেদী। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একইদিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাকিল হোসেন।

১৯ জুলাই দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনের ছবি তোলার সময় মাথায় গুলিবিদ্ধ হন তৌহিদ জামান প্রিয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিনে সিলেটে দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন এটিএম তুরাব। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে আন্তত আড়াইশো সংবাদকর্মী আহত হয়েছে। এরমধ্যে প্রথম আলো, কালের কণ্ঠ, ঢাকা ট্রিবিউন, সমকাল, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন, মানবজমিন, দেশ রূপান্তর, ইত্তেফাক, দৈনিক যুগান্তর, কালবেলা, বণিক বার্তা, আজকের পত্রিকা, দৈনিক নয়াদিগন্ত, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ, সারাবাংলা, ডিবিসি, চ্যানেল আই, বাংলাভিশন, এনটিভি, আরটিভি, বৈশাখী, ৭১ টিভি, এটিএন বাংলা, একুশে টিভি, যমুনা টিভি, সময় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..