ধামইরহাটে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ধামইরহাটে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নওগাঁর ধামইরহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

৪ নভেম্বর সন্ধ্যা ৭ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার সকল সাংবাদিকদের নিয়ে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে করনীয়, পরিকল্পনা গ্রহণসহ শিক্ষা ও স্বাস্থ্য, নিরাপদ খাদ্য, মাদক নিয়ন্ত্রন, বাল্যবিবাহ নিরোধসহ নানা বিষয়ে আলোকপাত করেন সদ্য যোগদানকৃত ইউএনও মোস্তাফিজুর রহমান। এ সময় ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, অপরাধ বিচিত্রার প্রতিনিধি এম কে চৌধুরী জিন্নাহ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, হারুন আল রশীদ, রেজুয়ান আলম, শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন, উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান, সোহেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান শান্তিপূর্ণ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন এবং সমাজগঠনে প্রতিটি ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ পত্রিকায় তুলে ধরে সমাজের উন্নয়নে কাজ করার আহবান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।