সম্মিলিত সামাজিক আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে সম্মিলিত সামাজিক আন্দোলনের আয়োজনে জাতীয় পতাকা মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াত কর্মীর উপস্থিতি উল্ল্যেখ করে বিভিন্ন সংবাদপত্রে প্রচারিত বিভ্রান্তি মূলক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি বকসি ইকবাল আহমেদ ও সাধারণ সম্পাদক এড. কিশোরী পদ দেব শ্যামল।
বিভিন্ন সংবাদপত্রে তাদের সাক্ষরিত  পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ‘০১লা ডিসেম্বর মৌলভীবাজার প্রেসক্লাব সন্মূখে মৌলভীবাজার সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্দ্যোগে অনুষ্ঠিত জাতীয় পতাকা মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন, এতে জামায়াতের কর্মী মোক্তাদির হোসেন উপস্থিত ছিলেন ও তিনি মৌলভীবাজার সামাজিক সম্মিলিত আন্দোলনের সদস্য উল্ল্যেখ করে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা বিস্মিত ও হতবাক হয়েছি, কারণ মোক্তাদির হোসেন নামে কোন ব্যাক্তি মৌলভীবাজার সম্মিলিত সামাজিক আন্দোলনের কোন সদস্য নেই, এই সংগঠনের সাথে তার কোন সম্পর্কও নাই।’
বিবৃতির পরিশেষে তারা সংগঠনকে নিয়ে এই রকম মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের তীব্র প্রতিবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।