সমাজের উঁচু স্তরে দুর্নীতি অনেক বেশি

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেছেন সমাজের নিচু স্তরের চেয়ে উঁচু স্তরে দুর্নীতি অনেক বেশি হচ্ছে । আগামী ডিসেম্বরের মধ্যে দুর্নীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ড. নাসির এসব কথা বলেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরওয়ার জাহান, পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক সামশুল আরেফিন ও মনোয়ারা হাকিম আলী বক্তব্য দেন।

সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারি প্রতিষ্ঠানে গণশুনানি করা হচ্ছে জানিয়ে দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেন, দুর্নীতি পুরোপুরি কমাতে না পারলেও আগামী ডিসেম্বরের মধ্যে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার কথা জানান।

পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, দেশের ৯ কোটি ভোটারের তথ্য ভাণ্ডারে তাদের আয়ের উৎস ও কী পরিমাণ সম্পদ আছে তা নিয়ে একটি ডাটা ব্যাংক তৈরি করার পরামর্শ দেন। পরে চট্টগ্রামের বোয়ালখালী, লাকসাম, নোয়াখালীর কবিরহাট ও কুমিল্লার শ্রেষ্ঠ সংগঠকদের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার নাসির উদ্দিন আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।