× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

সবাই মিলে সংকট সমাধান করুন

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বিদেশি হত্যা ও শিয়াদের মিছিলে  বোমা হামলায় একজন হত্যাসহ অসংখ্য মানুষের হতাহতের মতো ঘটনা  তো বাংলাদেশের আগে ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।দেশের চলমান সঙ্কটকে গণতন্ত্রের সঙ্কট’ উল্লেখ করে মাহবুব বলেন, পার্লামেন্টে গণতন্ত্র নেই। পৃথিবীর  কোথাও বিরোধী দলবিহীন সংসদ এমন ভাবে চলতে পারে না। এই সঙ্কট  থেকে উত্তরণে সরকারকে আন্দোলনের মাধ্যমে জতীয় ঐক্য গড়তে বাধ্য করতে হবে।

শনিবার দুপুরে জাতীয়  প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এক  গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দু’জন বিদেশি হত্যা হলো, আজও তার সুরাহা হলো না। এরই মধ্যে আবার শিয়াদের মিছিলে বোমা হামলা চালিয়ে একজনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হলো। এসব ঘটনায় আমরা হতবাক। এগুলো কীসের আলামত।  এমন ঘটনাতো বাংলাদেশে আগে ঘটেনি।সাম্প্রতিক সময়ের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড  মোকাবেলা ও সংকট সমাধানে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  লে.  জে. (অব.) মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদেশিরা উদ্বিগ্ন। সংকট সমাধানে সবাই মিলে এগিয়ে যেতে হবে। হোসেনী দালানের সামনে  বোমা হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মহান আশুরার দিনের পবিত্রতাকে  তছনছ করে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশে কখনও শিয়া-সুন্নি দ্বন্দ্ব দেখিনি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

দু‘জন বিদেশি নাগরিক হত্যার কথা তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, আজও এর সুরাহা হয়নি। আন্তর্জাতিক অঙ্গন ও  দেশের মানুষ এখন উদ্বিগ্ন।সরকারের পতন অনিবার্য মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে কিভাবে হোসেনী দালানে হামলা হয়েছে? প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার  মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে  গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য দেন- জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসনে প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..