× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের গোল উৎসব

admin
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার মাটিতে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট দলের এই ব্যর্থতার দিনে সেই শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ৯-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

আজ শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ জিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের টিকেট পেয়েছে বাংলাদেশ। আগামীকাল রোববার সকালে ঘানার বিপক্ষে লড়বে স্বাগতিকরা।

ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। ১১ মিনিটে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড মিলন, জিমির পাসে বল পেয়ে।

২৪ মিনিটে চয়ন পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। শেষদিকে একেবারেই ম্যাচটি নিজের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। এ সময়ে পাঁচটি গোল করে লাল-সবুজের দল।

৪৬ মিনিটে কৌশিকের গোলে ব্যবধান আরো বড় করে বাংলাদেশ। এরপর ৪৯ মিনিটে আরশাদ ষষ্ঠ ও ৫৬ মিনিটে জিমির স্টিক থেকে আসে সপ্তম গোল। দুই মিনিট পরই আরশাদ ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে অষ্টম গোল করেন। পরের মিনিটে মিলন শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠোকেন।


এ ক্যটাগরির আরো খবর..