× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

শ্রীমঙ্গলের সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষ ও আসবাব সংকটে প্রায় দুই হাজার শিক্ষার্থী

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

হাবিবুর রহমান খান, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে শ্রেণীকক্ষ তীব্র সংকট থাকায় শিক্ষাথীদের মাঠে খোলা আকাশের নিচে আর শ্রেণীকক্ষের মেঝেতে চটে বসিয়ে পাঠদান দেয়া হচ্ছে।

সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, ১৯৮৭ সালে ১০ জন শিক্ষাথী নিয়ে বাঁশের তৈরি একটি ঘরে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হয়।

এখন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৮৪৫ জন। ৬ টি কক্ষের দ্বিতল ভবন ও এক কক্ষের দুটি টিনশেডের সেমিপাকা ঘর রয়েছে। এমপিওভুক্ত শিক্ষক আছেন ১৩ জন, খন্ডকালীন শিক্ষক আরও ৬ জন।

সরেজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, ৮ টি কক্ষের দুটিতে কোন বেঞ্চ নেই। মেঝেতে চটে বসে পাঠ নিচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়ের মাঠে ৪টি স্থানে গাছতলায় বসে পাঠ দিচ্ছেন শিক্ষক ও শিক্ষিকারা।

শিক্ষিকা সুমিতা দেব জানান মাঠে এখন দশম শ্রেণীর বিষয়ভিত্তিক দুইটি,নবম শ্রেণীর একটি এবং অষ্টম শ্রেণীর শিক্ষাথীদের পাঠ দেওয়া হচ্ছে।

দশম শ্রেণীর শিক্ষার্থী পূর্ণিমা সরকার বলেন প্রতিদিন আমাদের মাঠে বসে পাঠ নিতে হচ্ছে। আর শ্রেণীকক্ষেও গাদাগাদি করে বসতে হচ্ছে। একই কথা জানালেন হোসনা বেগম,রুমি আক্তার।

সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক অনুপ দত্ত বলেন, আটটি শ্রেণীকক্ষের দুইটিতে কোন বেঞ্চ নেই।

ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পালা করে মাঠে বসিয়ে পাঠ দেয়া হচ্ছে। তিনি বলেন, ১৭ মে ২০১৫ সালে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর ডিও লেটারে শিক্ষা প্রকৌশলী ও এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।

তিনি বলেন,বাইরে মাঠে এভাবে পাঠ দিলে শিক্ষার্থীদের মনোযোগ দিতে সমস্যা হয়। শিক্ষক সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনটি পদের জন্য চাহিদা পাঠিয়েছি। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন বলেন, চলতি বছরে ১০ জোড়া বেঞ্চ স্কুলে দেওয়া হয়েছে। আসবাব সংকট সবকটি প্রতিষ্ঠানে, শুধু স্কুল নয়।

তিনি বলেন,স্কুলটি বাগান এলাকায় থাকায় দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। এখন শুধু বেঞ্চ দিলে সমস্যা সমাধান হবে না। যদি আরেকটি বিল্ডিং নির্মাণ হয় তাহলে আসবাব সংকট আর থাকবে না।


এ ক্যটাগরির আরো খবর..