× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
শ্যামনগরে  প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সিডিও ইয়ুথ টিম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির  (বেলা) আয়োজনে প্রস্তাবিত সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে শিক্ষক রনজিৎ বর্মনের সভাপতিত্বে ও সিডিও ইয়ুথ টিমের ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, স্বেচ্ছাসেবক আনিসুর রহমান, প্রেসক্লাব সদস্য মেহেদী হাসান মারুফ, স্বেচ্ছাসেবক রিয়াজ হোসেন, সাদিয়া পারভীন, রুবিনা পারভীন, প্রনব বিশ্বাস,ফারজানা আক্তার,নুরনাহার, সাদিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন সুন্দরবন শুধু প্রাকৃতিক বন নয়। এটি উপকূলীয় জনপদের সুরক্ষার ঢাল এবং অসংখ্যা প্রাণি ও উদ্ভিদের আবাসস্থল। বক্তারা বলেন স্থানীয় জনসাধারণ, বনবিভাগ, উপজেলা প্রশাসনের সম্বন্বিত উদ্যোগে সুন্দরবনকে রক্ষা করা সম্ভব। এ জন্য জনসচেতনতাবৃদ্ধি ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সহ সুন্দরবন সুরক্ষায় যুব সমাজকে সম্পৃক্ত করার দাবী জানান।

একই সাথে সুন্দরবনের তাৎপর্য তুলে ধরে ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসে  সুন্দরবনকে ভালবাসুন এ স্লোগানকে সামনে রেখে এদিনকে সুন্দরবন দিবস হিসাবে ঘোষণার জন্য রাস্ট্রীয় স্বীকৃতির দাবী জানান।

মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বনসংরক্ষকের নিকট স্বারকলিপি প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..