শৈলকুপা দলিল লেখক সমিতির সভাপতি গাঁজাসহ আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা দলিল লেখক সমিতির সভাপতি নান্নু মোল্লা গাঁজাসহ আটক হয়েছে। বুধবার সকালে বিজুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তাকে আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক আজিজুল হক জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজুলিয়া গ্রামে অভিযান চালিয়ে নান্নু মোল্লাকে গাঁজাসহ আটক করা হয়েছে। শৈলকুপা থানায় হস্তান্তর করত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে, মামলা নং-৯, তাং-১২/০৬/১৯।

গাঁজাসহ আটক নান্নু মোল্লা শৈলকুপা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর চাচা এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাধন মির্জার বাবা বলে জানা গেছে।

তিনি দীর্ঘদিন যাবৎ শৈলকুপায় অবৈধ দলিল লেখক সমিতির একটি সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও অবৈধ এ সমিতিকে টিকিয়ে রেখে লাখ লাখ টাকা হাতাতে তিনি সন্ত্রাসী তৈরী করেছেন। তাছাড়া মাদকসেবীদের সাথে তার দীর্ঘদিন ধরে সখ্যতা রয়েছে বলে জানা গেছে। দলিল লেখক সমিতি থেকে উপার্জিত অর্থের একাংশ তিনি মাদকসেবীদের পেছনে খরচ করেন বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।