× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শা সীমান্তে ৯ স্বর্ণবারসহ পাচারকারী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
পাচারকারী আটক

শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণবারসহ কাওছার আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক কওছার আলী শার্শার দাউদখালী গ্রামের  মৃত আব্দুল করিমের ছেলে।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৯  টায় তাকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর ফরিদ আহমেদ জানান,  শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। পরে সীমান্ত এলাকার অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। যার বাজার মূল্য ৭২ লাখ টাকা। এ নিয়ে গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম স্বর্ণ আটক করেছে ২১ বিজিবির সদস্যরা। যার মোট বাজার  মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা জানায় বিজিবি।  সোনারবারসহ আটক আসামীকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে জানায় বিজিবি।


এ ক্যটাগরির আরো খবর..