× Banner
সর্বশেষ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর-সম্পাদক রাজু সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক – নেতা নির্বাচনে বসছে বিএনপি প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শার্শা ইউএনও’র সঙ্গে সুধী সমাজের মতবিনিময়

admin
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০১৭

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জন প্রতিনিধিসহ বিভিন্ন পেশার সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডোল।

সোমবার (২ অক্টোবর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশা মানুষ নিজ নিজ এলাকার চলমান সমস্যা ও সম্বভনা নিয়ে একে অপরের মধ্যে খোলা মেলা আলোচনা করেন।

শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্ফার হোসেন বলেন, বেনাপোল সীমান্ত পথে অবাধে মাদকের চালান ঢুকছে। এতে এখানকার সব বয়সী মানুষ নেশায় আশক্ত হচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানে কারা এসব মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু তারা তাদের আটক না করে মাঝে মধ্যে পরিতাক্ত দেখিয়ে কিছু মাদক আটক করে। আর নিরীহ মানুষকে ধরে মিথ্যা মামলায় চালান দেয়।

এছাড়া ডিবি পুলিশ পরিচয়ে গোঁপনে গ্রাম থেকে মানুষকে তুলে নেওয়া হচ্ছে। জানতে চাইলে প্রশাসনের কেউ আটকের কথা স্বীকার করেন না। কাউকে ধরার পর স্থানীয় প্রশাসনকে জানালে তাদের সমস্যা কোথায়? এসব অনিয়ম বন্ধ করতে ইউএনওকে শক্ত ভূমিকা রাখার আহ্বান জানান এই মুক্তিযোদ্ধা কমান্ডার।

উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, এই পথে ব্যবসা, চিকিৎসসহ বিভিন্ন কাজে মানুষ ভারতে যাতায়াত করে। এরা সবাই অবৈধ ব্যবসায়ী না। ভারত থেকে পাসপোর্টে ফেরার সময় একাবার চেকপোস্ট কাস্টমসে ব্যাগ তল্লাশী করা হয়। সেখান থেকে বের হওয়ার পর রাস্তায় রাস্তায় বিজিবি সদস্যরা একাধিকবার ব্যাগ তল্লাশি করে। আবার কোনো অভিযোগ ছাড়া আমড়াখালী বিজিবি চেকপোষ্টে মহাসড়কের ওপর সব যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ ব্যাগেজ তল্লাশি করা হয়। এতে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।

যদি সব বাস তল্লাশি করতে হয় তাহলে সড়কের পাশে জায়গা অধিগ্রহণ করে সেখানে তল্লাশির কাজ করার দাবি জানান তিনি।

নাভারন মহিলা কলেজের প্রভাসক ও সাবেক শার্শা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, এ অঞ্চল যেমন বিশেষ বিশেষ ভালো কিছু কারণে সুনাম রয়েছে। তেমনি নারী-শিশু ও মাদক পাচারেও বিখ্যাত। এসব পাচার কাজে প্রশাসনের লোক জড়িত রয়েছে।

আমরা আশা করছি এ বিষয়ে আপনি (এউএনও) কঠোর ভূমিকা রাখবেন। এলাকাবাসী সব সময় আপনার পাশে থাকবে।

এ সময় আরো বক্তব্য রাখেন- নাভরন ডিগ্রি কলেজের অধক্ষ্য ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যবসায়ী মোকলেছুর রহমান মুকুল, উপজেলা বিআরডিবি সভাপতি আব্দুর রউব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওহিদুল হক পুটু, শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ, সেক্রেটারি ইয়ানুর রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন,সেক্রেটারি আজিজুল হক, সাংগঠনিক আনিসুর রহমান, বাঁগআচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম,সেক্রেটারি আবু সাঈদ, শার্শা সাংবাদিক কল্যাণের সভাপতি আমিনুর রহমান, সেক্রটারি রাজু আহম্মেদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার সহযোগিতা নিয়ে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবেন আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি উন্নয়নমূলক কাজে বিশ্বাসী। কোনো লোভ লালশা, হুমকী আমাকে সত্য ও ন্যায়ের পথ থেকে সরাতে পারবে না। এ শিক্ষা আমি আমার পরিবারের কাছ থেকে পেয়েছি।

জানা যায়, এ উপজেলার সদ্য বিদায় নেওয়া নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম সুনামের সঙ্গে এখানে কাজ করে গেছেন। সরকার তাকে ইংল্যান্ডে এক বছরের একটি কোর্চে অংশ নিতে পাঠানোয় এ চেয়ার শূন্য হয়ে পড়ে। পরে  চলতি সপ্তাহে এখানে নিয়োগ দেওয়া হয় ইউএনও পুলক কুমার মন্ডলকে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেন। এর আগে চাঁদপুর ও চুয়াডাঙ্গা উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..