× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

শার্শায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার পরিচিতি সভা 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
শার্শায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

যশোরের শার্শায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার পরিচিতি সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল ১১টার সময় নাভারণ হক কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি ও  দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ (মিন্টু), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মাও: মাহামুদুল হাছান, সহ-সভাপতি ও সাংবাদিক আব্দুর রহিম, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক রাজু কামাল ও জাহিদুল মোমিন সুমন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম ফারুখ হুসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান আসাদ।


এ ক্যটাগরির আরো খবর..