মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শায় ৪৯ বোতল ফেনসিডিল সহ ফারুক হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সাতমাইল গরুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক গোগা (জব্বারের মোড়) এলাকার শাহিন আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাসুদ করিম বাগআঁচড়া সাতমাইল গরুর হাটের পশ্চিম দিকে আমেনা পল্লাী ফোনের দোকানের সামনে রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।



