× Banner
সর্বশেষ
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা

শার্শায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় শহিদুল ইসলাম শহিদ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের একটি কাঁঠাল বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  মৃত শহিদুল ইসলাম যাদবপুর গ্রামের মহারাজ হোসেনের ছেলে এবং পেশায় সে একজন কাঠ মিস্ত্রি।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক ভাবে দীর্ঘদিনের কলহ থাকায় সে এই আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।
শার্শা থানা পুলিশের এসআই দিবাকর বলেন, সকালে মরদেহ গাছে ঝুলতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের সুপারিশে প্রাথমিক আইনি কাজ সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..