× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান

ACP
হালনাগাদ: বুধবার, ২৭ মে, ২০২৬
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের মুসলমান ধর্মাবলম্বীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

আজ এক শুভেচ্ছাবার্তায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, ঈদ-উল-আযহা ধর্ম, বর্ণ, জাতিসহ সকলের মনে ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখার শিক্ষা দেয়। আত্মত্যাগের এই মহৎ শিক্ষা আমাদের মনে চেতনাবোধ, সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা জোগায়।

শুভেচ্ছাবার্তায় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বিশেষভাবে স্মরণ করেন এবং উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল নাগরিককে সাথে নিয়ে একটি টেকসই, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়ে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে প্রধানমন্ত্রীর সেই সম্প্রীতির বার্তা ধারণ করে পার্বত্য চট্টগ্রামের পাহাড়-সমতলের সকল মানুষকে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদ উদযাপন করার আহ্বান জানাচ্ছি।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় আমাদের। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক এবারের ঈদে আমাদের মূল অঙ্গীকার।

সবশেষে, মন্ত্রী দীপেন দেওয়ান দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে, পরিচ্ছন্নতা বজায় রেখে ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য বিনীত আহ্বান জানান। তিনি পবিত্র এই দিনে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..