শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা সম্পন্ন

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা সম্পন্ন

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস এর প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার( ডিসেম্বর ২) দুপুর ১২ টায় উপজেলা সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার,ভাইস চেয়ারম্যান মোতালেব মোল্যা,ফরিদা পারভীন,বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার মোল্যা, চরভদ্রাসন উপজেলার চার জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- আজাদ খান,ইয়াকুব আলী,ফরহাদ হোসেন,জাহাঙ্গীর কবির, ও সাংবাদিক- মেজবাহ্ উদ্দিন,আব্দুস সবুর কাজল,নাজমুল হাসান নিরব,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন।
যথাযথ যোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রের নির্দেশনা মেনে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।