× Banner
সর্বশেষ
নির্বাচনের ট্রেনে বাংলাদেশ আজ শুক্রবার(১২ ডিসেম্বর) জেনে নিন রাশিফল ও গ্রহদোষ প্রতিকার আজ শুক্রবার (১২ ডিসেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রিয়াল মাদ্রিদের চার ফুটবলার: নিষিদ্ধ তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাপাহারে আহত ইসলামী আন্দোলন নেতার পাশে ইত্তেহাদুল উলামা বেনাপোলে লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে আহত কিশোর “ইমন” আর নেই পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য – পার্বত্য উপদেষ্টা কার্যালয়ের জমি বুঝে পেল বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি 

লক্ষীপুর রায়পুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

লক্ষীপুর প্রতিনিধিঃ  জেলার রায়পুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন রাজন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজন ডাকাত দলের সদস্য ছিলেন।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি গুলি ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজন অস্ত্র ও ডাকাতিসহ ১০টি মামলার আসামি।

নিহত রাজনের বাড়ি উত্তর কেরোয়া গ্রামে। তাঁর মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।

থানা পুলিশ জানায়, ঘটনার সময় উত্তর কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে ডাকাত সর্দার আজগরের নেতৃত্বে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েকটি পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রাজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, চিহ্নিত ডাকাত রাজন নিহত হওয়ায় গ্রামবাসী খুশি।


এ ক্যটাগরির আরো খবর..