× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মন্ডলের দাফন সম্পন্ন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মন্ডলের দাফন সম্পন্ন

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রাম নিবাসী ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু এর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত পুলিশের কর্মকর্তা এবং মধুখালী ডায়াবেটিক সমিতির আজীবন দাতা সদস্য আঃ গফুর মন্ডল(৮৬)কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন-২৬)সকালে আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ফরিদপুর জেলা ও মধুখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।

এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে আড়পাড়া কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজ পড়ান উত্তর আড়পাড়া জামে- মসজিদের পেশ ইমাম গোলাম আজম । জানাযা নামাজে বহু ধর্মপ্রান মুসল্লী অংশ গ্রহন করেন ।

গার্ড অব অনার অনুষ্ঠানে মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভূইয়া , বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মতিউল ইসলাম মুরাদ, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আঃ ছালাম মন্ডল, ফরিদপুর জেলা পুলিশের এস.আই আঃ ছামাদ, এ.এস.আই.নাজমুল হোসেন, মধুখালী থানা এস.আই মোক্তার হোসেন , আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা , বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এস কে আবুল হাশেম, বালিয়াকান্দি সরকারি ডিগ্রী কলেজের সাবেক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক মোঃ এহতেশাম হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মন্ডল বুধবার বেলা প্রায় ১টায় ঢাকায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আঃ গফুর মন্ডলের স্ত্রী, ১ছেলে ও ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানা যায় তিনি পুলিশের চাকুরি করেও দয়াল গফুর নামে ব্যাপক পরিচিত ছিল ।


এ ক্যটাগরির আরো খবর..