× Banner
সর্বশেষ
উত্তরপ্রদেশে মকড্রিল অন্ধকারে নিমজ্জিত রাজ্যের ৭৫টি জেলা আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জন করেছি -প্রধান উপদেষ্টা আজ ঐতিহাসিক উনসত্তরের গণঅভ্যুত্থান দিবস আজ ২৪ জানুয়ারি (১০ মাঘ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ জানুয়ারি শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশে গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলায় পদদলিত -শেখ হাসিনা বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নির্বাচনে জয়ের ব্যাপারে মরিয়া জামায়াতে ইসলামী সরস্বতী শুধু সনাতন ধর্মের পূজার বিষয় নন; সামগ্রিক সংস্কৃতির অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহারের দাফন সম্পন্ন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহারের দাফন সম্পন্ন

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন কেশবপাড়া (মধ্যপাড়া) গ্রামের এবং একই পাড়ার ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ এর চাচা বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার (৭৪)কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর-২৫)বেলা ১১টার সময় ডুমাইন নিজ বাড়ী প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে যোহর নামাজ বাদ ডুমাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জানাযা শেষে ডুমাইন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুর রহমান , ফরিদপুর জেলা পুলিশের এস.আই. রকিত হোসেন , এ এস.আই নুর মোহাম্মাদ সহ পুলিশ ফোর্স, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার এর ভাতিজা ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার তার মেয়ের বাসায় ঢাকাতে বার্ধক্যে জনিত কারনে বুধবার রাত ৯.৩০ মিনিটের সময় মৃতে্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায় তার বয়স হয়েছিল প্রায় ৭৪বছর । মরহুম হাবিবুল্লাহ বাহারের স্ত্রী, দুইমেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থ


এ ক্যটাগরির আরো খবর..