× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে নির্বাচনের তফসিল বা ভোটগ্রহণের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা সংগ্রহের লক্ষ্যে সংসদ সচিবালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা হাতে পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এবং নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নির্বাচন আয়োজন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংসদ সচিবালয় থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রচলিত প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত একটি চিঠি সংসদ সচিবের কাছে পাঠানো হয়। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..