× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

রাষ্ট্রদোহিতা নয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করেছি -প্রিয়া সাহা

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

২০০১ সালে সাম্প্রদায়িক সহিংসতায় দেশের অবস্থা কি ছিল তা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমানের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা বিশ্ব ব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা করেছেন। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান করেছেন। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় সংখ্যালঘুদের অস্তিত্বরক্ষায় বিশ্বব্যাপী প্রচার অভিযান চালিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কর্মকাণ্ড থেকেই অনুপ্রাণিত হয়েছি এবং এক্ষেত্রে আমিও তাঁকে অনুসরণ করেছি মাত্র।

আজ ফোন বার্তার মাধ্যমে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমি ভালো নেই। আপনারা দেশে আছেন প্রত্যেকটি বিষয় আপনারা অবজার্ভ করেছেন। দেশের পরিস্থিতি বুঝতে পারছেন। প্রিয়া সাহা বলেছেন আমি অপ্রত্যাশিতভাবে মাননীয় প্রেসিডেন্টের সাক্ষাৎ করেছি। এটা পূর্ব পরিকল্পিত বিষয় নয়। কয়েকজন বন্ধুর কথিতমতে এ সাক্ষাৎকার।

এক প্রশ্নের জবাবে উনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে কোন কথা বলেনি। বাংলাদেশের পত্র পত্রিকা, মিডিয়ায় প্রকাশিত কথা বলেছি। আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক। আমার সংগঠনের কেহ জানে না। আমি বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে চেষ্টা করেছি।

উদাহারণস্বরূপ বলেন আমাদের পিরোজপুরে গ্রামে ৪০টি পরিবার ছিল এখন ১৪টি পরিবার রয়েছে। বাকীগুলো কোথায় গেল। আমাদের বাড়ী পুড়িয়ে দেয়া হয়েছিল প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জামাতের লোক। ৩০০ বিঘা জমির দখল করা হয়েছে। সংখ্যালঘুদের জমি দখল ধানকাটা হচ্ছে তাদের বিরুদ্ধেও কোন কথা বলা যায় না। জোর করে দখল করা হয়েছে।

নির্বাচন এলেই সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলে। উদাহরন যশোর অভয়নগরের ঘটনা, রামুর ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটনা, খৃষ্টান সম্প্রদায়ের উপর অত্যাচার কুমিল্লার ঘটনা, চট্টগ্রামের ঘটনা, সারা বাংলাদেশে প্রত্যক্ষ পরোক্ষ নির্যাতন।

সংখ্যালঘু সম্প্রদায় দেশ ত্যাগ কতে বাধ্য হচ্ছে। কোন ঘটনার বিষয় সুষ্ঠু বিচার হচ্ছে না।

তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলার পর গণমাধ্যমে আমার পরিবারের ছবি দেওয়ায় পরিবারের সকল সদস্যদের জীবন যাবন সংকটময় মুহূর্ত পার করছে,গতকাল বাসার তালা ভাঙানোর চেষ্টা চালিয়ে বাসার সামনে বিক্ষোভ মিছিল করে হুমকি দিয়ে গেছে বাসা সিলগালা করে দিয়ে যাবে।

তিনি আরও বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমাকে পাঠাননি, আই আর থেকে সরাসরি ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়।ষ্টেট ডিপার্টমেন্টের ব্যবস্থায় আমি হোয়াইট হাউসে যাই।

মাননীয় প্রধানমন্ত্রী ২০০১ সালে বিরোধী দলের নেত্রী থাকাকালীন নির্বাচন ও নির্বাচনে পর সাম্প্রদায়িক হামলা থেকে সংখ্যালঘুদের রক্ষার জন্য বিশ্বব্যাপী আলোচনা করেন এবং আমি যা হিসেবে দিয়েছি তা বিশিষ্ট অর্থনীতিবীদ আবুল বারকাত স্যারের তথ্য অনুযায়ী বলেছি,আমি বারকাত স্যারের সাথে কিছু দিন কাজ করেছি বিধায় হিসাবেটা জানা ছিল এবং এই হিসেবেটা বারকাত স্যার বেশ কয়েকটি বড় বড় অনুষ্ঠানে হাজার হাজার উপস্থিত জনতার সামনে তুলে ধরেছিলেন। তিনি এও বলেছিলেন অর্পিত সম্পত্তির জেরে এবং প্রতিনিয়ত নানা মুখি দমন-পীড়ন,অন্যায় অত্যাচারের স্বীকার হয়ে প্রতিদিন ৬৩২ জন্য সখ্যালঘু নরনারী দেশ ত্যাগ বা মিসিং হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশ ভাগ হবার সময় ২৯.৭ ভাগ ছিল হিন্দু সম্প্রদায় লোক। বর্তমানে এসে দাড়িয়েছে ৯% ভাগ। এ বৃহত জনগোষ্ঠি কোথায় গেল। একটা দেশ থেকে এ বিপুল সংখ্যা জনগোষ্ঠি কোথায় গেল।

তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তা চাওয়ার কারণ হলো ট্রাম্প প্রশাসন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং বাংলাদেশ বর্তমান আওয়ামী লীগ সরকারেও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক চেতনার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাই মৌলবাদ উগ্রতা নিয়ন্ত্রণে বর্তমান সরকারকে সাহায্য করার আবেদন করেছি মাত্র,আমার বক্তব্য মাঝে কোন সাম্প্রদায়িকতা নেই বাংলাদেশে ৯৯℅ মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী কিছু লোক ব্যাথিত হিন্দু মুসলিম ভাই ভাই মনে করে সকলেই,তবে কিছু লোক সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সর্বাত্মক সংখ্যালঘুদের উপর দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছেন।

আমার এলাকার সংখ্যালঘুদের দমন-পীড়নের প্রতিবাদ করায় আমার বাড়িতে আগুনে জ্বালিয়ে দেয়, তিনশত বিঘা জমির খাজনা দিলেও ঘরে ফসল নিতে পারি না, মাছের ঘের থেকে সমস্ত মাছ নিয়ে যায় তাদের অত্যাচারে ৪০ বাড়ি হিন্দু থেকে আজ ১৩ বাড়ি আছেন।

তিনি সবশেষে বলেন, আমার বক্তব্য দেশের বিরুদ্ধে নয় জনগনের বিরুদ্ধে নয় সাম্প্রদায়িক বিনষ্টকারীদের বিরুদ্ধে।


এ ক্যটাগরির আরো খবর..