× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

যেকোনো মূল্যে আ.লীগ-জাসদ ঐক্য রক্ষা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এর সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঐক্য রক্ষা করতে হবে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় জাসদ সভাপতি এ কথা বলেন।

উপজেলা জাসদ কার্যালয়ে দলীয় নেতা মিলন চেয়ারম্যানের বাড়িতে হামলা ও আগুন দেওয়ার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য চিকিৎসক লুৎফর রহমান সাবুর হত্যাকারীদের দূষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ইনু। একই সঙ্গে এ ঘটনার পর জাসদ নেতার বাড়িতে এবং দলের কার্যালয়ে হামলায় জড়িতদেরও শাস্তি দাবি করেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বিস্ময়কর ধারা অব্যাহত আছে। জঙ্গি সন্ত্রাসীদের দমনের কাজ চলছে, শান্তি অর্জন হয়েছে। এ রকম পরিস্থিতিতে যারা ১৪ দল ও আওয়ামী লীগের ভেতরে অনৈক্য সৃষ্টি করছে, উসকানি দিচ্ছে, যারা লুটপাট, দলবাজি করছে, তারা আসলে দেশের শত্রু, শেখ হাসিনার শত্রু ও ঐক্যের শত্রু। এরা বিএনপি-জামায়াতের এজেন্ট।’

এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করা ছাড়া আইন হাতে তুলে না নিতে নির্দেশ দিয়ে জাসদ সভাপতি বলেন, ‘আমরা এখনো বিপদমুক্ত নই, এখনো জঙ্গির প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া আত্মসমর্পণ করেননি। বাংলাদেশ এখনো নিরাপদ হয়নি। আওয়ামী লীগ ও জাসদের ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।’

এ সময় আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে ইনু আরো বলেন, ‘কোনো অবস্থাতেই বিএনপি-জামায়াতের ক্যাডার ও অপকর্মের সঙ্গে জড়িতদের দলে আশ্রয় দেবেন না। এতে ১৪ দল, আওয়ামী লীগ ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। আসুন ঐক্যবদ্ধভাবে জঙ্গি দমন করি।’

প্রতিবাদ সভায় উপজেলা জাসদের সভাপতি মোহাম্মদ শরীফের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী।

গত বুধবার দুপুরে মিরপুর উপজেলার আমবাড়িয়ায় মোটরসাইকেল থামিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে সাবু ডাক্তারকে হত্যা করে ফেলে চলে যায়। এ খুনের জন্য দায়ী করে আওয়ামী লীগ কর্মীরা জাসদ নেতা মিলন চেয়ারম্যান ও জাসদের অফিসে হামলা চালায়।


এ ক্যটাগরির আরো খবর..