× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক

ACP
হালনাগাদ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, যারা জাল ভোট দেয়ার চেষ্টা করবে, কেন্দ্র দখল করার চেষ্টা করবে, ফলাফল মেনে না নিয়ে নাশকতার চেষ্টা করবে তারাই ঝুঁকিতে আছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কেন্দ্র পরিদর্শনের সময় তিনি দায়িত্বরতদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোড়ে মোড়ে রোবাস্ট ও ফুট পেট্রোলিং চলছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। নিষেধাজ্ঞা থাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আটকানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিরাপত্তা ঝুঁকি না থাকলেও রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে সন্ত্রাসী-দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্যই বিশেষ রোবাস্ট ও ফুট পেট্রোলিং চলছে।

রাজধানীর অলি-গলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়কে সামনে পিকআপ, পেছনে এপিসি দিয়ে সাইরেন বাজিয়ে বিজিবি টহল দিচ্ছে। সেনাবাহিনীও শক্ত অবস্থানে রয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞা থাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আটকানো হচ্ছে। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলেই গাড়ি জব্দ করা হচ্ছে।

বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র পরিবহন বন্ধেও তল্লাশি চলছে। বিভিন্ন স্থানে চলছে টহল। নগরবাসীর নিরাপত্তায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..