× Banner
সর্বশেষ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের ফলাফল সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার প্রায় ৭২৪ বিলিয়ন মার্কিন ডলারের ঐতিহাসিক উচ্চতায় ভারত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রচলিত সাবমেরিন চুক্তির দোরগোড়ায় ভারত ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশনা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে সজাগ’ অ্যাপসহ ৫টি অটোমেশন উদ্বোধন পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং আইসিডিডিআরবি এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

পিআইডি

যশোর কারাগারে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদনের সংবাদটি সঠিক নয় -স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/Home-Ministry.jpg

স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি চেয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে উত্থাপিত বিতর্কের বিষয়ে বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। সাদ্দামের পারিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করে, বিভিন্ন গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার সমুন্নত রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..