× Banner
সর্বশেষ
সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক – নেতা নির্বাচনে বসছে বিএনপি প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

যশোরে সেপটিক ট্যাংকির গ্যাসে শ্রমিক নিহত

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মে, ২০১৮

যশোর অফিস:   যশোরের শার্শায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ইমন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় বিপ্লব নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় বুরুজ বাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মাছ ব্যবসায়ী মকর আলীর বাড়িতে নব-নির্মিত সেপটিক ট্যাংকির মধ্যে সেন্টারিংয়ের কাঠ-বাঁশ খুলতে রোববার সকাল সাড়ে ৮টায় ৪ শ্রমিক কাজ শুরু করেন। সেপটিক ট্যাংকির মুখ খুলে তারা কাজ শুরু করলেই গ্যাসে আক্রান্ত হয়ে ৪ জন অসুস্থ হয়ে পড়েন। বাড়ির মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে বুরুজ বাগান (শার্শা) স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ডা. রনি জানান, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। আহত বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক। শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..