মেহেরপুর বুড়িপোতায় বাল্য বিবাহ প্রতিরোধে ওরিয়েন্টশন সভা

মেহের আমজাদ, মেহেরপুর (২৮-০৮-১৭):  মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা ও শিশুবান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান-এর সভাপতিত্বে ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার খলিলুর রহমান প্রমূখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শরিফ উদ্দিন,সচিব সানোয়ার হোসেন, সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা হাবিবুর রহমান, ফরিদা পারভিন, সৈয়দ নাসিদুল হক, আফরোজা খাতুন, আখতার বানু প্রমুখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সানোয়ার হোসেন, ওয়াসিম হোসেনসহ স্থানীয়রা ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।