× Banner

মেহেরপুর পুলিশ সুপারের সাথে জুয়েলারী সমিতির মতবিনিময় সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২১-০৮-১৭):  মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমানের সাথে মেহেরপুর জেলা জুয়েলারী সমিতির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি রবিউল ইসলাম খান, মেহেরপুর জেলা জুয়েলারী সমিতির সভাপতি কিশোর কুমার পাত্র, সাধারণ সম্পাদক শেখ মোমিন, সদস্য আব্দুল মজিদ খোকন, আমিরুল ইসলাম, পরিতোশ কুমার,অশিষ কুমার প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..