× Banner
সর্বশেষ
সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক – নেতা নির্বাচনে বসছে বিএনপি প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুর থিয়েটারের আয়োজনে নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলা বর্ষবরণ উপলক্ষে মেহেরপুর থিয়েটারের আয়োজনে আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীম, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদ, মোমিনুল হক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, মেহেরপুর থিয়েটারের সহসভাপতি আনোয়ারুল হক শাহী, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুবুল হক মন্টু প্রমুখ।

পরে সেখানে হানানুজ্জামান মালেক রচিত নাটক “হালখাতা” মঞ্চায়ন করা হয়। এর আগে সেখানে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   এর আগে শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..