× Banner

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ কাবাডিতে গাংনী থানা চ্যাম্পিয়ন

admin
হালনাগাদ: বুধবার, ২৯ মার্চ, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৩-১৭): মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাপ কাবাডিতে গাংনী থানা চ্য্যম্পিয়ন হয়েছে ।

গতকাল মঙ্গলবার বিকালে পুলিশ লাইন মাঠে ফাইনাল খেলায় গাংনী থানা ১৩-৬ পয়েন্টে মুজিবনগর থানাকে পরাজিত করে । এর আগে গাংনী থানা মেহেরপুর থানাকে এবং মুজিবনগর মেহেরপুর সার্কেলকে পরাজিত করে ফাইনালে ওঠে। খেলা শেষে পুলিশ সুপার আনিছুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন, ডিএফএ’র সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..