মেহেরপুরে মৃত্যুর অনুমতি চেয়ে আবেদনকারী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক জনের মৃত্যু

মেহের আমজাদ,মেহেরপুর (২২-০৭-১৭):  মেহেরপুরে মৃত্যুর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা ‘ডুসিনি মাসকুলার ডিসট্রফি’ রোগে আক্রান্ত তিন জনের মধ্যে সবুর মিয়া মারা গেছেন।

গতকাল শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

দুরারোগ্যব্যাধী ‘ডুসিনি মাসকুলার ডিসট্রোফি’ রোগে আক্রান্ত হওয়ার কয়েক বছর পর আক্রান্ত হন তার ছোট ভাই রাইহানুল ইসলাম (১৫)। সম্প্রতি একই রোগে আক্রান্ত সবুর ও রায়হানের ভাগনে সৌরভ (৮)। তাদের চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন বাবা তোফাজ্জেল হোসেন। নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের মৃত্যুর অনুমতি চেয়ে গেল ১৯ জানুয়ারি মেহেরপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি। এ খবর দেশী ও বিদেশী গণমাধ্যমে প্রকাশ হয়। এর ভিত্তিতে ভারতের মুম্বাইয়ে অবস্থিত নিউরোজেন ব্রেইন এন্ড স্পাইন ইনস্টিটিউট তাদের চিকিৎসার দায়ভার নেন। পরে ঐ প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে দেশে আসেন তারা। কিন্তু মুক্তি মেলেনি। এই রোগের কোন চিকিৎসা নেই বলে জানিয়ে আসছেন চিকিৎসকরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।