মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলা উপলক্ষে প্রস্তুতি সভা

মেহের আমজাদ,মেহেরপুর: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১২ ডিসেম্বর মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা ফুটবল এ্যাসোসিয়নের সভাপতি কে.এম.আতাউল হাকিম লাল মিয়া,সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সরকারী শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।