মেহেরপুরে দু’দিন ব্যাপী সাধু সঙ্গ শেষ হয়েছে

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে দৌলত শাহ-এর অন্যতম ভক্ত ফকির হৃদয় সাঁই-এর ভেক খেলাফত উপলক্ষে  দু’দিন ব্যাপী সাধু সঙ্গের অনুষ্ঠান আজ শনিবার  শেষ হয়েছে ।

শুক্রবার সন্ধ্যয় গুরু কার্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । ঢাকা,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ,রাজবাড়ী,যশোর সহ দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্তরা নির্ধারিত দিনের আগে থেকে  আসতে শুরু করেন । আর গানে গানে সাঁইজির দর্শন  তুলে ধরেন লালন শিল্পীরা । জাত-ধর্ম ভুলে গিয়ে ফকির দৌলত শাহ-এর প্রথম তিরোধান দিবস উপলক্ষে তার আশ্রমে লালন ভক্তরা সাধু সঙ্গে অংশ গ্রহন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।