মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিল সহ দু’ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে ৭২ বোতল ফেন্সিডিল সহ দু’ মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই নুর ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী বেদেনা (৩৫) ও একই গ্রামের আরিফ গোসেনের স্ত্রী লাল বানু (৩৭)।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,দুজন মহিলা মাদক ব্যবসায়ী কাজিপুর এলাকা থেকে একটি নছিমন যোগে ফেন্সিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।