মেহের আমজাদ,মেহেরপুর (১১-০৩-১৯): মেহেরপুর পলাশী পাড়া সমাজ কল্যান সমিতি ও সেভ দি চিলড্রেন এর সহযোগিতায় মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সঠিক ব্যবহার নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেভ দি চিলড্রেন এর প্রতিনিধি আবুল বাশার। মত বিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন।





