× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

মেহেরপুরের কামদেবপুর ও কালাচাঁদপুর গ্রামবাসীর মধ্যে বিভেদ দূর হয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর
দীর্ঘ প্রায় দেড় মাস পরে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর ও কালাচাঁদপুর গ্রামবাসীর মধ্যে বিভেদ দূর হয়েছে। একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা শুরু করেছে তারা আবারও।

গতকাল মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ও মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিবের সহযোগিতা বিবাদমান দু’টি গ্রামবাসী মধ্যে ওই বিভেদ দূর হয়েছে।
উভয় গ্রামবাসীর একে অপরকে ফুল দিয়ে পরস্পরের মধ্যের বিভেদ দূর করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান সহ উভয় গ্রামবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কার্যানির্বাহী কমিটির সভাপতি এস.এম আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, ,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন , বুড়িপোতা ইউ পি মেম্বার আহসান হাবীব প্রমুখ। মিমাংসার পরে ছাত্র-ছাত্রীরা আবারো কামদেবপুর স্কুলে যাতায়াত শুর করে।

উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের দু’জন ছাত্রের মধ্যে মারামারিকে কেন্দ্র করে কামদেবপুর ও কালাচাঁদপুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে কালাচাঁদপুর গ্রামের প্রায় ৫০ জন শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে।


এ ক্যটাগরির আরো খবর..