স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন -সেতুমন্ত্রী

দি নিউজ ডেক্সঃ স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ প্রকল্পে ৩১ জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৪০.৩৬ শতাংশ। ২০.১০ কিলোমিটার দীর্ঘ, ১৬ স্টেশন বিশিষ্ট ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষম আধুনিক এই মেট্রোরেল। এটি হবে বিদ্যুৎ চালিত।

এর আগে ওবায়দুল কাদের আরও বলেন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর আওতায় ৬টি Mass Rapid Transit (MRT) বা মেট্রোরেলের সমন্বয়ে মোট ১২৮. ৭৪১ কিলোমিটার দীর্ঘ উড়াল (৬৭. ৫৬৯ কিলোমিটার এবং পাতাল ৬১.১৭২ কিলোমিটার) ও ১০৪ স্টেশন বিশিষ্ট (উড়াল ৫১ এবং পাতাল ৫৩) একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আওয়ামী লীগ সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা-২০৩০ গ্রহণ করেছে। এ কর্মপরিকল্পনা অনুসরণে প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৬৭. ৯৭ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।