× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

ডেস্ক

মূল্যবৃদ্ধির চক্রকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা নেয়া হবে -প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
শাস্তির ব্যবস্থা

ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল। ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুত করে তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে। বলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের জরুরি সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে আর কখনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না। বাজার নিয়ে কেউ যেন কোনো খেলা খেলতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। মজুতদারি করে কেউ যাতে মানুষের খাবার নিয়ে খবরদারি করতে না পারে সেদিকে সাধারণ মানুষকেও খেয়াল রাখতে হবে। কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখলে সংশ্লিষ্ট সংস্থাকে জানাতে হবে।

শেখ হাসিনা বলেন, দলীয় সরকারের অধীনেও যে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, সেটা এবার প্রমাণিত হয়েছে। নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে। তবে সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি দলের নিজস্ব বিষয়, এ দেশের মানুষ এবারের ভোট গ্রহণ করেছে। হ্যাঁ! এই নির্বাচন অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু মানুষ তো ভোট দিয়েছে। অথচ কিছু মানুষ ভোট নিয়ে ধুম্রজাল তৈরির চেষ্টা করছে।


এ ক্যটাগরির আরো খবর..