× Banner
সর্বশেষ
শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে -স্বাস্থ্যমন্ত্রী মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাওয়া হত্যা চেষ্টার অভিযোগ

ACP
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২৬
মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাওয়া হত্যা চেষ্টার অভিযোগ

নওগাঁর মান্দায় আয়েশা নামে (৪৫) দিনের শিশু বাচ্চাকে বিষ খাওয়া হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রবিরার (২৪ মে) সকালে পরিবারের লোকজনের অজান্তে কে বা কাহারা শিশু বাচ্চার সঙ্গে এরকম নেক্কারজনক কাজ করেছেন। আহত শিশু আয়েশা (৪৫দিন) উপজেলার বান্দাইপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। ঘটনাটি ঘটেছে,উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে।
শিশুটির পরিবার সূত্রে জানাগেছে,
ঘটনার দিন সকালে শিশু বাচ্চাটি দোলনায় শুয়ে রেখে বাচ্চাটির মা প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। বাচ্চার কান্নাকাটি শুনে মা ফিরে এসে বাচ্চার এমন বেগতিক অবস্থা দেখে শিশু বাচ্চাটি কোলে তুলে নেন।
কোলে তুলে নেওয়ার পর বাচ্চার মুখ থেকে বিষের গন্ধ ও ফেঁপড়া (ফেনা) উঠতে দেখেন। এমন অবস্থা দেখে বাচ্চাটির মা ডাক-চিৎকার শুরু করেন। পরে এলাকার লোকজন ছুটে এসে এমন অবস্থা দেখতে পায়।পরে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হয়ে বাচ্চাটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বাচ্চাটির শারিরিক অবস্থার অবনতি রেখে কর্তব্যরত চিকিৎসক শিশু বাচ্চাটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত স্থানান্তর করেন।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এরকম খবর এখনো পায়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..