× Banner
সর্বশেষ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ‘ফ্রেশার্স ডে ২০২৬’ পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ২৭ মে, ২০২৬
মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা (আনুমানিক ৪৫) এক ব্যক্তির নির্মম মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের ‘জয় বাংলা মোড়’ সংলগ্ন তামান্না কোল্ড স্টোরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে ওই ব্যক্তি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি দ্রুতগতির বেপরোয়া ট্রাক তাকে তীব্র গতিতে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। গভীর রাতে বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে মান্দা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মান্দা থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।
“নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও শার্ট ছিল। নিহতের মুখমণ্ডল ও শরীর থেঁতলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা পিবিআই-এর (PBI) সহায়তায় আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি।”


এ ক্যটাগরির আরো খবর..