মাইল্ডস্ট্রোক করে ৫-৭ মিনিট অজ্ঞান ছিলেন খালেদা জিয়া

বিশেষ প্রতিবেদকঃ  গেলো ৫ জুন পড়ে গিয়ে ৫-৭ মিনিট অজ্ঞান ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  চিকিৎসকরা ধারণা করছেন, খালেদা মাইল্ড স্ট্রোক করেছিলেন। বললেন খালেদা জিয়ার চিকিৎসক এফ এম সিদ্দিকী এসব কথা বলেন।

শনিবার বিকেল চারটা ৫ মিনিটে তিনিসহ চারজন ডাক্তার কারাগারে ঢোকেন। ৫টা ৪৫ মিনিটে তারা কারাগার থেকে বের হন। এরপর গণমাধ্যমকে এসব কথা জানান এ চিকিৎসক। এফ এম সিদ্দিকী বলেন, চার পাতার মেডিকেল রিপোর্ট জমা দেয়া হয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন, খালেদা জিয়ার বড় ধরনের স্ট্রোক হতে পারে। তাকে দ্রুত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে কারাগারের গিয়েছিলেন তার চার চিকিৎসক। এফ এম সিদ্দিকীসহ অন্য তিনজন হলেন ডা: ওয়াহিদুর রহমান, ডা: এম এ কুদ্দুস ও  ডা: মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, পড়ে যাবার সময়কার কথা খালেদা জিয়া বলতে পারছেন না। তিনি বলেন, উনার কথায় কিছুটা জড়তা আছে, তবে কমিউনিকেশন করতে পারছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।