ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালি ইউনিয়নের সালামতপুর বর্তমান রউফনগর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর স্মৃতি জাদুঘর চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এম.পি.।
এর আগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এম.পি. ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফরিদপুর ১ আসনে সংসদ সদস্য ডঃ ইলিয়াস হুসাইন মোল্লা, সাবেক সংসদ সদস্য খন্দকার আলহাজ্ব নাসিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা, , জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ জেলা পরিষদের প্রধান নির্বাহী বাকাইদ হোসেন প্রমুখ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী বেগম সানজিদা সুলতানা ,মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী সার্কেল অফিসের এ.এস.পি আজম খাঁন, ফরিদপুর জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সাবেক জেলা বিএনপি সদস্য মৃধা বদিউজ্জামান বাবুল, বীরশ্রেষ্ঠের বোন জোহরা বেগম, ‘মধুখালী উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, সাবেক সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সহ-সভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিল্টন, মোঃ সাঈদুর রহমান, মোঃ হাবিবুর রহমান মিয়া হাবিব, সাধারন সম্পাদক আঃ আলীম মানিক, পৌর বিএনপি সভাপতি মোঃ হায়দার আলী মোল্যা, সাধারন সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস,মধুখালী উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু রায়, অর্থ সম্পাদক মোঃ আলী মুনসুর দাউদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জাামন মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক শিপন সরকার, প্রচার সম্পাদক কাজী মামুন হোসেন,মধুখালী উপজেলা বিএনপি গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, রউফনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কাজী কামাল হোসেন, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সাধারন সম্পাদক সাদ্দাম আরেফিন, মধুখালী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস.এম মুক্তার হোসেন, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম এনামূল, মধুখালী উপজেলা যুব বিষয়ক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম ফুরাদ, মধুখালী উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী এবং আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম আরিফ, বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট মধুখালী শাখার সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী ত্রিনাথ পাল, মধুখালী উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহম্মেদ শিমুল, আড়পাড়া ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক ও বর্তমান আহবায়ক পদপ্রার্থী মোঃ এহিয়া হোসাইন, কামারখালী বিএনপি নেতা এস,এম.দাউদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বেসরকারি
প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদ এর ছোট ভাই মোঃ জুয়েল শেখ ,আড়পাড়া কামারখালী জামায়াতে ইসলামী বাংলাদেশের এর কামারখালী ইউনিয়নের আমির মাওলানা আলহাজ আঃ ছাত্তার মোল্যা , কামারখালী ইউনিয়নের জামায়াত নেতা ও চেয়ারম্যান প্রার্থী মোঃ রমজান আলী শেখ, সবুজ সহ সরকারি কর্মকর্তা ছাড়াও জেলা ও উপজেলা এবং ইউনিয়নের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ জাদুঘর চত্বরে গাছের চারা রোপণ করে এ জেলায় ও উপজেলায় বৃক্ষ রোপনের কর্মসূচির উদ্বোধন করেন।