ভোলায় এইচএসসিতে ৭৩.২৯ শতাংশ পাসের হার

জেলা প্রতিনিধি॥  ভোলা জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৩.২৯ শতাংশ। পাসের হারের দিক থেকে বরিশাল বোর্ডেও মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভোলা জেলা।

জেলার ৭টি উপজেলার ৫৩টি কলেজ থেকে ৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ৬ হাজার ৩৮৪ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৩ হাজার ৬৬২ জন এবং মেয়ে ২ হাজার ৭৩৫ জন।

ভোলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। এদের মধ্যে ছেলে ৪০ জন এবং মেয়ে ৯৪ জন।
বুধবার (১৭জুলাই) ফলাফল ঘোষণার পর বরিশাল শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিষয়টি জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।