ভোলার লালমোহনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শিশুসহ দুই জনের মৃত্যু

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন চরভূতা ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত খাদিজার মা অংকুরা বেগম।

শুক্রবার গভীর রাতে উপজেলার চরভুতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুরমা (২৫) ও তার বোনের মেয়ে খাদিজা (৮)। দগ্ধ অংকুরাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুরমা বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের রফিকের স্ত্রী ও খাজিদা চরভূতা গ্রামের রফিজলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে পরিবারের সবাইকে নিয়ে অংকুরা তার ছোট মেয়ে খাদিজা ও ছোটবোন সুরমা ঘুমিয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঢুকে একদল দুর্বৃত্ত লেপ-তোষকে আগুন ধরিয়ে দেয়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুরমা এবং আহত হয় খাদিজা ও তার মা অংকুরা। ঘরের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভোলা এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় শিশু খাদিজা মারা যায়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবীর বলেন, সুরমার স্বামীর সঙ্গে বিরোধ চলছিল। স্বামী তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেয়।তবে ধারণা করা হচ্ছে, এটা তার স্বামী ঘটাতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।