× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ভেজালমুক্ত ফুটপাতের খাবারও স্বাচ্ছন্দ্যে খেতে পারবে জনগণ

admin
হালনাগাদ: বুধবার, ১১ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  উন্নত দেশের জনগণ যেভাবে স্বাচ্ছন্দ্যে ফুটপাতের খাবার খান, আমাদের দেশেও একই অবস্থা তৈরি হবে। ফুটপাতের খাবারেও আর কোনো ভেজাল থাকবে না। বললেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩, বাস্তবায়ন ও প্রয়োগ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, উৎপাদন থেকে সব জায়গার ভেজাল বা রাসায়নিক দ্রব্য সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। বর্তমান সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন খাদ্যে ঘাটতি ছিল। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা খাদ্য রপ্তানি করছি। এতেও আমাদের সুনাম রয়েছে।

তিনি বলেন, জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিয়ে সরকার কাজ করছে। এখন আর দেশে মঙ্গা নেই। মধ্যপ্রাচ্যের লোকেরা আমাদের আর মিসকিন বলতে পারে না। আমরা সবার খাদ্য নিরাপত্তা দিতে সমর্থ হয়েছি।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের এফএ’র বাংলাদেশ প্রতিনিধি ডেভিড ডাব্লিউ ডুলান, বিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..