বোদায় বিশ্ব পানি দিবস উপলক্ষে অালোচনা সভা ও র‍্যালী

এন, এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় বোদায় ২২ মার্চ (বুধবার) “নদ-নদী খালে বিলে দূষণ চলে যদি, জনগনের দুঃখ তবে বাড়বে নিরবধি” প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল্লাহ সুফি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।