× Banner
সর্বশেষ
পাকিস্তান বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা নিরসনে মাঠে নেমেছে আইসিসি বিএনপি ক্ষমতায় আসলে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে-মনিরুল হাসান বাপ্পী  পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের কাজে ব্যবহ্নত মালা ফাঁদ উদ্ধার গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম জোরদার করতে হবে-পরিবার কল্যাণ উপদেষ্টা শিশুদের নৈতিক বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার বিষয়ে সজাগ থাকতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে -তথ্য উপদেষ্টা গৌরনদীতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ীরা দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত -ব্যারিস্টার জাইমা রহমান পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত ভূমি (Bhumi) অ্যাপ QR কোড ব্যবহারের অনুরোধ করেছে ভূমি মন্ত্রণালয়

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন ভারতীয় ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
ভারতীয় ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

দীর্ঘ তিন মাসের স্থবিরতা কাটিয়ে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর-২৫) বিকেল ৪টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ (সাতক্ষীরা) ও মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ (যশোর)-এর মাধ্যমে পেঁয়াজের এ চালান বেনাপোল বন্দরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকৃত পেঁয়াজের ছাড়করণকারী প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল। তিনি জানান, আপাতত তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে বেনাপোলসহ আশপাশের বাজারে দাম কমতে শুরু করেছে। সোমবার বিকেলে বেনাপোল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমে ৮০ টাকা এবং দেশি শুকনো পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ার খবরে মোকাম পর্যায়ে দাম কমে আসায় এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে। আমদানি স্বাভাবিক হলে বাজারে পেঁয়াজের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন তারা।
বেনাপোল উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পরিসরে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। প্রতিদিন ২০০ জন আমদানিকারক ইমপোর্ট পারমিট (আইপি) পাবেন এবং একজন আমদানিকারক ৩০ থেকে ৬০ মেট্রিক টন পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে পারবেন। তিনি পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আইপি উন্মুক্ত করার দাবি জানান, যাতে বাজারে দাম আরও কমে আসে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সোমবার তিনটি ট্রাকে করে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। ওপারের পেট্রাপোল বন্দরে আরও কয়েকটি পেঁয়াজবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে বাংলাদেশে প্রবেশ করবে। পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য বন্দরে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের দাম কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাধারণ ক্রেতারাও।


এ ক্যটাগরির আরো খবর..