মোঃ মাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় পুটখালী সড়ক থেকে ৮টি স্বর্ণেরবার(১ কেজি ৩৩০ গ্রাম) সহ মহাসিন কবীর(২৩) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার(২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি সদস্যরা এই স্বর্ণেরবারসহ তাকে আটক করে।
আটক স্বর্ণ পাচারকারী শার্শার গোগা ইউনিয়নের কালিয়ানি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোলের পুটখালী সড়কের বটতলা বিজিবি পোষ্ট থেকে মহাসিন কবীর নামে এক যুবককে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিম স্বর্ণসহ পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।





