বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক-২

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল  সীমান্ত থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ মুকুল (২৫) ও আনোয়ার হোসেন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটক মুকুল বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে ও আনোয়ার পুটখালী গ্রামের নুর হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, সীমান্তের বারপোতা মাঠের মধ্য থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, স্থানীয়দের দাবি, ফেনীতে বিজিবি সদস্যরা বাড়িতে যেমন মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী ও মানব পাচারকারী সাইনবোর্ড টাঙ্গিয়ে দিচ্ছে, তদরুপ ভাবে শার্শা উপজেলায়ও একই নিয়ম চালু করা হোক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।