× Banner
সর্বশেষ
মেসির বাবার মৃত্যু: শেষকৃত্যে যোগ দিতে আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি আজ ৯ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ আগস্ট (২৩ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ
বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টু জনসংযোগ , শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।
প্রতিদিনই তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন এবং এলাকার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।
দীঘিরপাড়সহ ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ও পাড়ায় তাঁর গণসংযোগে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ, তরুণ, প্রবীণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তাদের মতামত গ্রহণ করেন এবং নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে মফিজুর রহমান পিন্টু বলেন, তিনি শুধু নির্বাচনের সময় নয়, দীর্ঘদিন ধরেই মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন মানুষের সুখ-দুঃখে অংশ নেওয়া এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকাই তাঁর রাজনৈতিক আদর্শ বলে উল্লেখ করেন তিনি।
গণসংযোগে অংশ নেওয়া অনেক ভোটার জানান, মফিজুর রহমান পিন্টু একজন সহজ-সরল, ভদ্র, সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেছেন। তাই তাঁকে ঘিরে ৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা ও উৎসাহ দেখা যাচ্ছে।
কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টু বলেন,
“আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, সড়ক উন্নয়ন এবং আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য একটি ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও সেবামুখী ৫ নম্বর ওয়ার্ড গড়তে কাজ করতে চাই।
এদিকে স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন পৌরসভা নির্বাচনে তারা যোগ্য, সৎ ও জনসেবায় নিবেদিতপ্রাণ প্রার্থীকেই মূল্যায়ন করবেন। একই সঙ্গে ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেতনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও জানান তারা।
আগামী নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদকে ঘিরে নির্বাচনী আমেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রার্থীর প্রচারণার পাশাপাশি মফিজুর রহমান পিন্টুর ধারাবাহিক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..