বেনাপোলে ফেনসিডিল ও গাঁজাসহ নারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল-খুলনাগামী ট্রেন থেকে ১৬ বোতল ফেনসিডিল ও ৩শ’ গ্রাম গাঁজাসহ নাছিমা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নাভারন রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।
আটক নাছিমার বাড়ি যশোর জেলার অভয়নগর থানায় চলিশা গ্রামে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি নাভারন
স্টেশনে পৌঁছালে উক্ত ট্রেনে তল্লাশি করে নাছিমাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল ও ৩শ’ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।